হাসিনার আগমন ও সরকার পতন একসাথে হবে: জামায়াত নেতা রেজাউল করিম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৫:১০:৫৪
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে সরকার পতনের পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদ, খুন ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।

বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, সরকার একদিকে জাতীয় ঐক্যের কথা বলবে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাবে—এমন দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত থাকলে শেখ হাসিনার আগমন এবং সরকারের পতন একই সময়ে ঘটতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার ব্যক্তিরাই শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ফল বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার অংশ হিসেবেই এসব কর্মকাণ্ড ঘটছে। মন্ত্রী-এমপিরা কারাগারে গিয়ে ফুল দিয়ে তাদের স্বাগত জানিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রপতির রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে রেজাউল করিম বলেন, তৎকালীন বিএনপির মহাসচিব হিসেবে তিনি নিজের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে এখন দেশে শান্তির পরিবর্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হন আইনজীবী রেজাউল ইসলাম খাঁন সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, নবনির্বাচিত উপজেলা আমীর অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল এবং মাওলানা নাজমুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতারা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫