আওয়ামী লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৫:২২:০৫
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর পল্টন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তবে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ওই ব্যক্তিকে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। আটক ব্যক্তির নাম জাভেদ দিদার। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে ভিডিওতে নিজের পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পল্টন এলাকায় অনুসারীদের নিয়ে জাভেদকে আটক করেন নয়ন। পরে ঘটনাটির একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। সেখানে দাবি করা হয়, নাশকতার পরিকল্পনার সময় জাভেদকে আটক করা হয়েছে। প্রকাশিত পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আটকের পর জাভেদের পরিচয় জানতে চান নয়ন।

কথোপকথনে জাভেদ নিজেকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা হিসেবে পরিচয় দেন। এরপর তাকে সেদ্ধ ডিম খেতে দেওয়া হয়। প্রথমে রাজি না হলেও পরে নয়নের সঙ্গে ডিম খান তিনি। একপর্যায়ে তার জন্য পানিও আনা হয়।

পরে জাভেদকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন ওই ব্যক্তি। তাকে ডিম ও পানি দেওয়ার বিষয়টিও ভিডিওতে উল্লেখ করেন যুবদল নেতা। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওর পরবর্তী অংশে জাভেদকে একটি কফিশপে নিয়ে চেয়ারে বসিয়ে কফি খাওয়াতে দেখা যায় নয়নকে। এ সময় অতীতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আওয়ামী লীগ সরকারের আমলে তাদের সঙ্গে কেমন আচরণ করা হতো, তা নিয়ে কথা বলেন তিনি। নিজের ৭৭ দিন রিমান্ডে থাকার কথাও উল্লেখ করেন নয়ন।

পরে পুলিশের সদস্যরা কফিশপে পৌঁছালে জাভেদের মুঠোফোন তাদের কাছে বুঝিয়ে দেন যুবদল নেতা। এরপর তাকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।​

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫