জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরিষ্কারে স্বেচ্ছাসেবক দল

ম
মো : রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
৮ নভেম্বর, ২০২৬ ১৩:৪৯:০০
ছবি: সদ্য সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। এর অংশ হিসেবে রোববার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় হাসপাতাল চত্বর ও আশপাশের স্থান থেকে ময়লা-আবর্জনা এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে অপসারণ করা হয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ড্যাব সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম ও সদস্য ডা. সুজিত সরকার।

এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল, আনোয়ার আলম, ওমর ফারুক ও সামছুর রহমান; সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন কর্মসূচিতে অংশ নেন।

আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, সদস্য মাসুম বিল্লাহ, আতহাব কবির হাসান, শামীম আহমেদ, আসাদুজ্জামান সাগর, শাখাওয়াত হোসেন পলাশ, মোস্তাক আহমেদ ও তারেক হোসেন রাজসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ