নিঃসন্তান দম্পতির সংসারে বিচ্ছেদ, পা জড়িয়ে ধরেও টিকল না সংসার

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ১৭:৫৪:২৪
ছবি: সংগৃহীত

সাত বছরের সংসার জীবনের ইতি ঘটল এক বেদনাদায়ক ঘটনায়। সন্তান না হওয়ার কারণ দেখিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি। বিচ্ছেদ ঠেকাতে স্থানীয় সালিশে স্বামীর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে পারেননি স্ত্রী ইতি আক্তার।

ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার। শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সালিশের ওই দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্বামীর কাছে সংসার না ভাঙার আকুতি জানাচ্ছেন ইতি। একপর্যায়ে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে স্ত্রীর এমন অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল থাকেন ওই ব্যক্তি।

স্থানীয় সংবাদকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বামীর দাবি, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর পর তিনি জানতে পেরেছেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণেই স্ত্রীর সঙ্গে আর দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে চাননি তিনি। পরে সাত বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ইতিকে তালাক দেন।

ইতি আক্তারের বাবার বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। তাঁর স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার বাবনের চর এলাকায়। তাঁরা দুজনই বর্তমানে নরসিংদীতে বসবাস করছিলেন বলে জানা গেছে।

এদিকে তালাক দেওয়ার বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের কাছে নিশ্চিত করেছেন ইতি আক্তার।

​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ