অভিযোগের তদন্তে সাময়িক বরখাস্ত হলেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব

ম
মো.ওমর ফারুক রকি (চট্টগ্রাম প্রতিনিধি)
১১ নভেম্বর, ২০২৬ ১৪:৫৪:৪৭
ছবি: সদ্য সংবাদ

হত্যা মামলার এক আসামির নামে একসঙ্গে ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধনের ঘটনায় বিভাগীয় তদন্তের মুখে পড়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিব। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সর্বশেষ তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বরখাস্তের আদেশ কার্যকর থাকাকালে রায়হান হাবিবকে নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতাসহ অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।

ঘটনার সূত্রপাত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। সেখানে র‍্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান হিসেবে পরিচিত মো. ইয়াসিনের নামে গত ২৮ অক্টোবর ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করা হয়। তৎকালীন সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব এসব দলিল রেজিস্ট্রি করেন।

তাঁর বদলির আগে এসব দলিল নিবন্ধনের বিষয়টি সামনে আসার পরই তাঁকে ঘিরে তৈরি হয় বিতর্ক। এরই ধারাবাহিকতায় অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেয় সরকার।

তবে বিভাগীয় মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর