বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১১:৫৬:১৯
ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বিএনপি ও যুবদলের তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে বাড়িগুলোর প্রবেশপথ থেকে এসব বস্তু উদ্ধার করেছে পুলিশ। প্রতিটি বস্তুতে হাতে লেখা ‘জয় বাংলা’ শব্দযুক্ত সাদা কাগজ মোড়ানো ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাওয়ার সময় নিজের ফটকের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন। বস্তুটির গায়ে ‘জয় বাংলা’ লেখা একটি কাগজও লাগানো ছিল।

বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে খোঁজ নিয়ে জানা যায়, একই গ্রামের আরও দুই ব্যক্তির বাড়ির সামনেও একই ধরনের বস্তু রাখা হয়েছে। তাঁরা হলেন বুড়িপোতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট তিন পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তবে কে বা কারা এসব বস্তু বাড়িগুলোর সামনে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এজে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী