মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, প্রয়োজন জটিল অস্ত্রোপচার

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১৪:৩০:৪৩
ছবি: সংগৃহীত

মেরুদণ্ডের গুরুতর শারীরিক জটিলতা নিয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর) সেখানে তার মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার করার কথা রয়েছে।

অস্ত্রোপচারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়ানো এবং দেশসেবায় যুক্ত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন বাবর।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাবন্দি থাকার সময় থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন এই রাজনীতিক। মেরুদণ্ডে তীব্র ব্যথার পাশাপাশি কিডনির জটিলতা ও শ্বাসকষ্টও রয়েছে তার। কারামুক্তির পর দেশে চিকিৎসা গ্রহণ করলেও অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বুধবারই সেই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

এদিকে বাবরের অসুস্থতার খবরে তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান জানান, দীর্ঘ কারাবাসের কারণে বাবরের শারীরিক অবস্থায় নানা জটিলতা তৈরি হয়েছে। দেশে চিকিৎসা চললেও বিশেষজ্ঞদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন এমন প্রত্যাশা তাদের।

সুস্থ হয়ে আবারও নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যুক্ত হতে এবং জনসেবায় সক্রিয় ভূমিকা রাখতে চান লুৎফুজ্জামান বাবর। এ জন্য নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর