স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১৪:৪৭:৪৮
ছবি: সদ্য সংবাদ কোলাজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই ছাত্রনেতা।

সাদিক কায়েমের অভিযোগ, দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এমনকি সচিবালয়ের কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ ধারণা নেই বলে দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থান কি দায়িত্ব পালনে অযোগ্যতার পরিচয়, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কারণে পরিস্থিতি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে অবগত না থাকার ফল? এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যাও দাবি করেন তিনি।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডাকসু ভিপি। তার দাবি, গত সোমবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ ছিল না।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের ভূমিকারও সমালোচনা করেন তিনি। সাদিক কায়েমের ভাষ্য, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের পদে থাকার নৈতিক অধিকার থাকে না।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চললেও পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের ভূমিকা রহস্যজনকভাবে নিষ্ক্রিয়। এ পরিস্থিতিতে সরকারের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টে এসব অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্নের পাশাপাশি তাকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান ডাকসু ভিপি।

​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর