রাঙামাটির লংগদু কলেজকে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ০২:০২:১৪

রাঙামাটির লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু ও অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের পক্ষ থেকে চার লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের জোন কমান্ডার আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সহযোগিতা দেওয়া হয়।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, কলেজটির শিক্ষা কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের অংশ হিসেবে অনুদানের চার লাখ টাকা কলেজের ব্যাংক হিসাবে উত্তোলন-অযোগ্য আমানত হিসেবে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে কলেজটি আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু করার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণে সক্ষম হবে।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা উন্নত সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষার বিস্তার এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ সদ্য. চট্টগ্রামে পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ সদ্য. চট্টগ্রামে পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর