জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের চেষ্টা, আটক ২

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ০২:০৫:৫৮
ছবি: সংগৃহীত

মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে দাবি করা হয়েছে।

আটক দুজন হলেন শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ এবং শিশুবাগানপাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন।

পুলিশ জানায়, বুধবার রাতে কলেজ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে আগুন নিক্ষেপ করেন তাঁরা। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে খবর পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে যান।

আটক ব্যক্তিরা মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে দাবি করেছেন। তবে তাঁদের রাজনৈতিক পদ-পদবি ও পরিচয় যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে আগুন নিক্ষেপের সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ দুজনকে আটক করে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ সদ্য. চট্টগ্রামে পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ সদ্য. চট্টগ্রামে পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর