উখিয়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি, আতংকে পালালেন ব্যবসায়ী-পথচারীরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ০২:২৫:৩৮
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজ। হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বটতলী বাজারে। নিরাপত্তার আশঙ্কায় মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও পথচারীরা।

বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ইয়াবা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান মুন্না নামের এক ব্যক্তি। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত বলে দাবি তাঁদের।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলি চালানোর সময় মুন্নার সঙ্গে আরাফাত নামের আরেক ব্যক্তি ছিলেন। তাঁদের দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুজন ব্যক্তিকে কিরিচ হাতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদিন। তাঁর দাবি, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানো হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
​

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ সদ্য. চট্টগ্রামে পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ সদ্য. চট্টগ্রামে পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর