আদালতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

ই
ইমরান হোসেন রাজ (যশোর প্রতিনিধি)
১৩ নভেম্বর, ২০২৬ ০০:১৬:৫৪

যশোর আদালত ভবনের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ করতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তাঁরা অভিযোগ করেন, বিদেশে পালিয়ে থেকেও ফ্যাসিস্ট শেখ হাসিনা তাঁর গুন্ডাবাহিনী দিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে যশোরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছেন।

নেতারা রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আ.লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আ.লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ