রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ০০:২৬:১০
এআই দ্বারা নির্মিত ও সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা ভেবে দেশীয় বোমায় কামড় দেওয়ার পর বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার পাডারিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোটিয়া। তিনি নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় রাম ভগত বারোটিয়া নামে এক ব্যক্তি সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে রাম ভগত একটি দেশীয় বোমা রাজেন্দ্রর হাতে দিয়ে সেটিকে রসগোল্লা বলে দাবি করেন।

বস্তুটি বোমা বুঝতে না পেরে রাজেন্দ্র মুখে নিয়ে কামড় দেন। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, বস্তুটি ছিল পশু শিকারের কাজে ব্যবহৃত একটি বোমা। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা প্রতিবেশীদের সহায়তা চান। পরে একটি অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ডিন্ডোরি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এ ঘটনায় রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সময় চারপাশে অন্ধকার ছিল। ফলে রাজেন্দ্রর পক্ষে তাঁর হাতে দেওয়া বস্তুটি বোমা নাকি রসগোল্লা, তা বোঝা সম্ভব হয়নি। বস্তুটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন, এক কিশোর তাঁকে বোমাটি দিয়েছিল। ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্তাধীন।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আ.লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. হোয়াইট হাউসের কাছে গুলিতে নিহত ১, আহত অনেকে সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আ.লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ