দীঘিনালার গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে উদযাপিত হলো কঠিন চীবর দান

র
রুপম চাকমা (দিঘীনালা প্রতিনিধি, খাগড়াছড়ি)
১৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪১:২৪
ছবি: সদ্য সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র কঠিন চীবর দান। রোববার (১৫ নভেম্বর) উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে চতুর্থবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকে বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতিতে শুরু হয় বিভিন্ন ধর্মীয় কার্যক্রম। এতে দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা, নারী-পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় রীতি পালন করা হয়।

অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বাবুল চন্দ্র চাকমা। মিলন কান্তি চাকমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁচা মরং ত্রিরত্ন বৌদ্ধ বিহারের নন্দবংশ মহাস্থবির ভান্তে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট মেরুং বিশ্বশান্তি মৈত্রী ভাবনা কুঠিরের সুগত বংশ মহাস্থবির ভান্তে। এ ছাড়া গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা সৃষ্টি ভিক্ষুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধর্মীয় দেশনায় ভিক্ষুরা দান, শীল ও ভাবনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ আয়োজন মানুষের মধ্যে দানশীলতা, মৈত্রী, করুণা ও পারস্পরিক সম্প্রীতির চর্চাকে উৎসাহিত করে।

বক্তারা আরও বলেন, নৈতিক জীবনযাপন ও আত্মশুদ্ধির জন্য বৌদ্ধ ধর্মের মৌলিক শিক্ষাগুলো অনুসরণ করা প্রয়োজন। হিংসা-বিদ্বেষ পরিহার করে মানবিকতা, পরোপকার ও শান্তির পথে চলার আহ্বান জানান তাঁরা।

বিকেলে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে কল্পতরু ও মহান কঠিন চীবর দানের মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী