ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ দিলেন ডিএসসিসি প্রশাসক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৪:২৬:৪৫
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা হকার বসানোর সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যেই কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া অভিযানটি ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।

আবদুস সালাম বলেন, ধানমন্ডি মূলত আবাসিক এলাকা হলেও এখানে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত জায়গার বাইরে গিয়ে ব্যবসা করা যাবে না। বিশেষ করে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানোর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে ডেঙ্গু প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সিটি করপোরেশন। প্রশাসক জানান, জরিপে রাজধানীর যেসব এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোর মধ্যে ধানমন্ডিও রয়েছে। তাই এসব এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম চলমান থাকবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসাধারণের ভোগান্তি হয় এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়। ককটেল বিস্ফোরণ কিংবা যানবাহনে অগ্নিসংযোগের মতো সহিংসতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে ধৈর্য ধরতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনস্বার্থে পরিচ্ছন্নতা কিংবা জনকল্যাণমূলক উদ্যোগ নিলে তাতে সহযোগিতা করবে সিটি করপোরেশন।

পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়তে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় সিটি করপোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী