গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর ভাঙচুর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৫:১৯:৪১
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে শুরু হওয়া এ কর্মসূচি চলাকালে জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে পুরোনো নামের ব্যানার টাঙানো হয়।

আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির সমর্থনে এবং আট দফা দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এর অন্যতম দাবি ছিল দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা।

সকাল থেকেই সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করেন। ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড় থেকে সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি বড় মিছিল শহরে প্রবেশ করে। একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া, মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকেও পৃথক মিছিল বের হয়। পরে মিছিলগুলো পুরাতন লঞ্চঘাট এলাকায় একত্রিত হয়।

সেখান থেকে কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিয়ে শহরের ব্যাংকপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে যান। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে সেখানে অবস্থান নেন তাঁরা।

এরপর বিক্ষোভকারীদের একটি অংশ লঞ্চঘাট এলাকায় থাকা জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে ভাঙচুর চালায়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়। পাশাপাশি গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম পরিবর্তন করে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়।

কর্মসূচির একপর্যায়ে পুরাতন লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এ সময় প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুলিশের একটি সাঁজোয়া যানেও বিভিন্ন স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভ চলাকালে শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের দৃশ্যমান তৎপরতা ছিল না বলে স্থানীয়ভাবে জানা গেছে।

​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী