গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৪৫:২২
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের অংশ হিসেবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে বাহিনীটি। এর অংশ হিসেবেই গোপালগঞ্জে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন মোতায়েন করা সদস্যরা। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে তাদের দায়িত্ব নির্ধারণ করা হবে।

পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন বিজিবি সদস্যরা।

জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই মোতায়েন কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

​​​​​সদ্য সংবাদ/এসএস​

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন