৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৫৭:৫৯
ছবি: সংগৃহীত

মধ্য এশিয়ার আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা সম্পদহানির তথ্য পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের তথ্য প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক পরিমাপে, স্থানীয় সময় রাত ১১টা ৪৮ মিনিটে কম্পনটি সৃষ্টি হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে ভূমিকম্পের মাত্রা, সময় ও গভীরতা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্যে ভিন্নতা দেখা গেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় কম্পনটি অনুভূত হয়। তাদের হিসাবে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৭৯ কিলোমিটার গভীরে

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রাথমিক প্রতিবেদনে এর মাত্রা ৪ দশমিক ৯ উল্লেখ করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দু কুশ পর্বতাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ১৮৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর একই অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন