গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১০:১৯:১৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে দুই কারখানার শ্রমিকরা একত্র হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

পরে তাদের আন্দোলন ছড়িয়ে পড়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়কে। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে পুরো শিল্পাঞ্চলে। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সড়ক অবরোধের পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। শিল্পাঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।​

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার