জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল, নেতাকর্মীদের যোগাযোগে নিষেধাজ্ঞা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১০:০৯:২৪
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের অভ্যন্তরে বিরোধ ও সংঘাত তৈরির অভিযোগে তদন্তের পর তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। জেলা জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কর্মী হিসেবে পরিচিত ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে জামায়াতের দুটি পক্ষের মধ্যে বিরোধ ও সংঘাত উসকে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কারের বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ডা. ইসমাইল হোসেন। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, কখনো জামায়াতের কর্মী ছিলেন না তিনি। তবে সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন বলে উল্লেখ করার পাশাপাশি ইসলামী ছাত্রশিবির করার কথাও জানান।

এর আগে, গত ১২ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা শাখার সহসভাপতির পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিকানা নিয়ে বিরোধের জেরে তার চেম্বার বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মালিকানা দাবি করে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান লোকজন নিয়ে সেখানে যাওয়ার পরদিন এ সিদ্ধান্ত নেওয়া হয়।

​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার