লালমনিরহাটে শিক্ষার্থীদের আবদারে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

শ
শাহিন জামান ( লালমনিরহাট প্রতিনিধি )
১৯ নভেম্বর, ২০২৬ ১২:৩২:৪৭
ছবি: সদ্য সংবাদ

লালমনিরহাট সফরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে শিক্ষার্থীদের আবদার মেনে তাঁদের সঙ্গে সেলফি তোলেন তিনি। প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখানে ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও জানতে চান তিনি। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করলে হাসিমুখে তাঁদের সঙ্গে সেলফিতে অংশ নেন তারেক রহমান। তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে যাওয়ার কথা রয়েছে। সেখানে সদর উপজেলার ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনের শেষ ভাগে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার