নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১২:২২:৪৭
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রবেশপথ ও আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে দেশের সব বিমানবন্দরকে নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশ ও বের হওয়ার পথ, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নজরদারি চালাতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহল বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ওই এলাকায় টহল ও পর্যবেক্ষণ বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।

বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেসব স্থানেও রাতের বেলায় নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারির পরিকল্পনাও নেওয়া হচ্ছে। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান ক্যামেরা নেটওয়ার্কের পাশাপাশি এপিবিএনের নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগও রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাড়তি সতর্কতা ও নজরদারি অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার