রাজবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৪:১২:১২
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পালন করতে যাচ্ছেন আহমদ আলী। কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক এই সভাপতি দুই দফায় কারাভোগের পর উচ্চ আদালতের নির্দেশে নিজের পদ ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়। এতে আহমদ আলীকে চেয়ারম্যান পদে পুনর্বহালের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে তাকে স্বপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আহমদ আলী দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর পৃথক দুটি মামলায় দুই দফায় কারাগারে যেতে হয় তাকে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম চেয়ারম্যান পদে আহমদ আলীর পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা