শরীয়তপুরে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করল পুলিশ

ত
তাহের আলী (শরীয়তপুর প্রতিনিধি)
২৬ নভেম্বর, ২০২৬ ১৩:৫২:৩৪
ছবি: সদ্য সংবাদ

শরীয়তপুরের ভেদরগঞ্জে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার সখিপুর ডাকবাংলো এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, সখিপুর ডাকবাংলো এলাকায় ইসমাঈল হোসেন তানিশা নামে এক ব্যক্তির বাড়িতে জুয়ার আসর বসেছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মোশাররফ মোস্তাকার (৪০), জাবু বয়াতী (৪৫), নাইমুল সিকদার (৪৮), নওশাদ মল্লিক (৫০), বাদশা সিকদার (৪২), ইমামুল মাজি (৩৮), কালু ঢালী (৫০), মান্নান ওজি (৫৫), হুমায়ুন ছৈয়াল (৩৮) ও আজাহারুল সরকার (৬৫)। তাঁদের সবার বাড়ি ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট