মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক তথ্যে তসলিমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তার গ্রেপ্তারের সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি ডিএমপি।
সদ্য সংবাদ/এসএস