শেরপুরের নালিতাবাড়ীতে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

প
পুলক রায় (নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি)
২৬ নভেম্বর, ২০২৬ ১৩:৪৫:০৮
ছবি: সদ্য সংবাদ

প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্য নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাঈম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক পদ্ধতি প্রয়োগের পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে খামারিদের প্রযুক্তিগত জ্ঞান ও প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তারা।

বক্তারা আরও বলেন, মানসম্মত উৎপাদন ও আন্তর্জাতিক নিয়ম মেনে প্রাণিজ পণ্য প্রস্তুত করা গেলে রপ্তানি বাণিজ্যেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ ইফরীত সাদিয়া লিসা, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এবং শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা। এ ছাড়া স্থানীয় খামারি, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট