ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬ ১৪:৫৮:২২
ছবি: সংগৃহীত

নিজের চেহারা ও স্বতন্ত্র পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন মডেল ও রাজনৈতিক কর্মী মেঘনা আলম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর চেহারার মিল নিয়ে দীর্ঘদিনের আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে মেঘনা আলম জানান, শাড়ি পরলেই অনেকে তাঁকে খালেদা জিয়ার সঙ্গে তুলনা করেন। তবে তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার পোশাক বা সাজসজ্জা অনুসরণ করেননি বলে দাবি করেন।

পোস্টে মেঘনা লেখেন, ক্যামেরার সামনে আসার পর থেকেই শাড়ি পরলে তাঁকে খালেদা জিয়ার মতো দেখতে লাগে বলে মন্তব্য শুনতে হয়। বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেন না জানিয়ে তিনি খালেদা জিয়ার সৌন্দর্য ও আপসহীন ব্যক্তিত্বের প্রশংসাও করেন।

তবে নিজের স্বতন্ত্র পরিচয়ের ওপর জোর দিয়ে মেঘনা বলেন, তিনি অন্য কারও মতো দেখতে হওয়ার আগ্রহ রাখেন না। তাঁর ভাষায়, তিনি নিজেই মেঘনা আলম এবং নিজের চেহারা ও পরিচয় নিয়েই গর্বিত।

নিজের অর্জনের প্রসঙ্গ টেনে তিনি জানান, এই পরিচয় নিয়েই ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেছেন। পাশাপাশি ‘বিউটিজ অব ফাইভ কন্টিনেন্টস’ প্রতিযোগিতার বিশ্বপর্বের চূড়ান্ত প্রতিযোগীও হয়েছিলেন।

পোস্টের একপর্যায়ে নিজের সম্পদ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি লেখেন, ‘ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই।’

সবশেষে মেঘনা আলম নিজের ব্যক্তিত্ব ও স্বকীয়তার কথা তুলে ধরে জানান, তাঁর রয়েছে নিজস্ব পরিচয় এবং আলাদা অবস্থান। অন্য কারও সঙ্গে তুলনার পরিবর্তে নিজের পরিচয়েই পরিচিত হতে চান তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি