নেপোটিজম বিতর্কের মাঝেও বাবার পরিচয়ে গর্বিত অনন্যা পাণ্ডে

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৬:৪৯:০১
ছবি: সংগৃহীত

বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও নিজের পারিবারিক পরিচয় নিয়ে কোনো অস্বস্তি নেই অভিনেত্রী অনন্যা পাণ্ডের। বরং অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হতে পেরে গর্ব অনুভব করেন তিনি। বাবার পরিচয় অস্বীকার করার কোনো প্রয়োজন দেখেন না এই বলিউড তারকা।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২৪তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে নিজের অবস্থানের কথা জানান অনন্যা। সেখানে নেপোটিজম বিতর্কের পাশাপাশি জেন জি প্রজন্মের জীবনযাপন, কাজের ধরন ও সাফল্যের ধারণা নিয়েও কথা বলেন তিনি।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্যা। অভিষেকের পর থেকেই তারকা-সন্তান হিসেবে বলিউডে সুযোগ পাওয়া নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে এসব বিতর্কের কারণে বাবার পরিচয় থেকে দূরে সরে যাওয়ার পক্ষপাতী নন অভিনেত্রী।

অনন্যা বলেন, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে পরিচিত হতে তিনি গর্ববোধ করেন। বাবার সঙ্গে নিজের সম্পর্ক অস্বীকার করার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। এই পরিচয়ের সঙ্গে নেতিবাচক কোনো বিষয় যুক্ত করতেও চান না।

আলোচনায় জেন জি প্রজন্মকে অলস কিংবা পরিশ্রমবিমুখ হিসেবে দেখার প্রচলিত ধারণার সঙ্গেও দ্বিমত প্রকাশ করেন অনন্যা। তার মতে, প্রত্যেক প্রজন্মের কাছে সাফল্যের সংজ্ঞা এক রকম নয়। আগের প্রজন্মের মানুষ সাফল্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট পথ অনুসরণ করলেও নতুন প্রজন্ম নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে।

নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে অনন্যা জানান, ব্যস্ত ও কিছুটা বিশৃঙ্খল পরিবেশেও তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। দীর্ঘ সময় কাজ করতেও ভালো লাগে তার। তবে একই প্রজন্মের অন্য কেউ কম পরিশ্রম করেও নিজের মতো করে সফল হতে পারেন। তার মতে, সাফল্য অর্জনের পদ্ধতি ব্যক্তিভেদে আলাদা হওয়াটাই স্বাভাবিক।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা