মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬ ২৩:৩৬:৩৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা আদেশে নতুন কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশের তারিখ থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হবে।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (২০২৬ সালের সংশোধনীসহ)-এর ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে একই আইনের ১৪(৩) ধারা অনুসারে।

নতুন কমিটির চার সহসভাপতি হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম। এ ছাড়া বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী সহসভাপতির দায়িত্ব পেয়েছেন।

সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড়, বিচারক ও সংগঠক মাহফুজ হাসান। যুগ্ম সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী।

কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান এবং চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ। তিনি জাতীয় শিক্ষক, আন্তর্জাতিক রেফারি ও বিচারক ছাড়াও ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে পরিচিত।

কমিটির সদস্যরা হলেন আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), ক্রীড়া সংগঠক মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, জাতীয় হুইট কুইন কাই প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও বিচারক পারভীন আক্তার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড়, বিচারক ও সংগঠক আমিরুল ইসলাম এবং সাবেক জাতীয় খেলোয়াড় ও শিক্ষক হাসনা হেনা হ্যাপি।

এ ছাড়া সদস্য হয়েছেন সাবেক জাতীয় কোচ, আন্তর্জাতিক কালো বেল্টধারী এবং দক্ষিণ কোরিয়াসংশ্লিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মো. আরিফ হোসেন, শহীদ সজলের ভাই মো. সেলিম মাহমুদ, কোচ ও ক্রীড়া সংগঠক মো. নাজমুস সাকিব, আন্তর্জাতিক ও জাতীয় পদকজয়ী মার্শাল আর্ট খেলোয়াড় এবং আমাস ফাইট স্টুডিওর প্রতিষ্ঠাতা নাদিম মাহমুদ, ক্রীড়া সংগঠক মঞ্জুর হোসেন বাদল এবং রাশ ও কমব্যাট উশুর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও বিচারক জুয়েল রক্ষিত।

কমিটির অন্য সদস্যরা হলেন বাক্সো মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা, জাতীয় শিক্ষক, রেফারি, বিচারক ও সংগঠক মো. খাইরুল হাসান, ক্রীড়া সংগঠক মো. আছরার আহমেদ, এমএমএ রেফারি ও বিচারক এবং ইনফ্লুয়েন্সিং কমিউনিকেশনসের অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়ার সঙ্গে যুক্ত আরমানুল করিম আবীর, এমএমএ রেফারি ও বিচারক এবং অল বাংলাদেশ ন্যাশনাল মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের আইন উপদেষ্টা হোসেন অংকুর আন্দালিব এবং ক্রীড়া সংগঠক মো. পলাশ।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, নতুন অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের স্বীকারোক্তি সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে আলোচিত প্রসিকিউটর সাইমুম রেজা সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের স্বীকারোক্তি সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে আলোচিত প্রসিকিউটর সাইমুম রেজা