ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল

1
1
২০ নভেম্বর, ২০২৬ ২১:৩০:১৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আসন্ন গঙ্গা পানি চুক্তি নবায়নসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি।

শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ও দেশের চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানতে চান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশে নাশকতা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ কর্মকাণ্ডের পেছনে নয়াদিল্লিতে অবস্থানরত দলটির শীর্ষ নেতাদের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের অবস্থান আগের মতোই অটল রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করি। এটি এমন এক সম্পর্ক, যা দুই দেশের যৌথ ইতিহাস ও মানুষের অভিন্ন সাংস্কৃতিক মূলবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনার বিষয়ে আমার নতুন কোনো মন্তব্য নেই।’

ব্রিফিংয়ে আরেক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের অগ্রগতি জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়। আইনিভাবেই এর সমাধান হবে।

এদিকে আগামী ১২ ডিসেম্বর বহুল আলোচিত বাংলাদেশ ও ভারতের গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে আলোচনা ও অগ্রগতির বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল ভারতের স্বার্থ সুরক্ষার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, ‘গঙ্গা পানি চুক্তির বিষয়ে আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য এটিই একমাত্র প্রাতিষ্ঠানিক বা কাঠামোবদ্ধ ব্যবস্থা।’

জয়সওয়াল আরও বলেন, ভারত নিজস্ব স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। আন্তসীমান্ত নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা ওই কাঠামোর মধ্যেই পরিচালিত হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) এ দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তারা আবার এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি