বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি ও বাড়ি দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৩:৩০:৫৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাদের জন্য জমি বরাদ্দের পাশাপাশি পাকা বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ লক্ষ্যে আগামী রাজ্য বাজেটে বিশেষ প্রকল্প চালুর কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় কারণে বাংলাদেশে সমস্যার মুখে পড়ে যারা ভারতে আসছেন, তাদের পুনর্বাসনে রাজ্য সরকার কাজ করবে। শুধু থাকার জায়গা নয়, তাদের নাগরিকত্ব ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

শুভেন্দু অধিকারী জানান, নতুন প্রকল্পের আওতায় শরণার্থীদের জমি দেওয়া এবং সেখানে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ অনুযায়ী নাগরিকত্বের সনদ এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এ ক্ষেত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের উদ্যোগকে অনুসরণ করতে চায় পশ্চিমবঙ্গ। এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও বাড়ি দেওয়ার কর্মসূচি নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

অন্যদিকে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি নিয়েও পশ্চিমবঙ্গে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ হয়েছে। সল্টলেকের করুণাময়ীতে হিন্দু সনাতন ঐক্য মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতেও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সংহতি জানানো হয়।

এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানান। এ ইস্যুতে বিজেপি ও বামপন্থী নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও সামনে এসেছে।

বিজেপির অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বামপন্থীরা যথেষ্ট প্রতিবাদ করছেন না। তবে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এদিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিশ্বের যেকোনো দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে আসা ব্যক্তিদের জন্য নির্ধারিত সময়সীমা বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করবে। তবে এ জন্য বিদ্যমান আইনে সংশোধন আনতে হবে, যা একটি দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫