টুঙ্গিপাড়ায় একসঙ্গে পদত্যাগ করলেন বিএনপির ৬ নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৩:১৭:৩৯
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একসঙ্গে পদত্যাগ করেছেন। দলের কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তারা নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা নেতারা হলেন- পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন তারা। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক অবস্থায় অসন্তুষ্ট হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও জানান, এখন থেকে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না। নিজেদের ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তারা। পদত্যাগের পেছনে কারও চাপ বা প্রভাব নেই বলে দাবি করেন ছয় নেতা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন