‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’-সংসদে ডেপুটি স্পিকারের হাস্যরস

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১১:৫৫
ছবি: সংগৃহীত

নোয়াখালীকে দেশের একটি পৃথক বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে জাতীয় সংসদে। একই সঙ্গে জেলার অবকাঠামোগত উন্নয়নে সমুদ্রবন্দর, বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনেরও দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এসব দাবি তুলে ধরেন তিনি। নোয়াখালীর ইতিহাস, আয়তন ও দেশের অর্থনীতিতে জেলার মানুষের অবদানের বিষয়টি তুলে ধরে দ্রুত বিভাগ ঘোষণার প্রয়োজনীয়তার কথা বলেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, নোয়াখালী একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। জেলার মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে তাদের বিস্তৃত উপস্থিতি রয়েছে। এমনকি দেশের বাইরেও বিপুলসংখ্যক নোয়াখালীর মানুষ বসবাস করছেন বলে সংসদে উল্লেখ করেন তিনি।

মাহবুব উদ্দিন খোকনের ভাষ্য, নোয়াখালীর আয়তন বিবেচনায় নিলে ভবিষ্যতে এখান থেকে আরও কয়েকটি জেলা গঠন করা সম্ভব। তাই দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নোয়াখালীকে বিভাগ করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

এ সময় তিনি নোয়াখালীতে একটি সমুদ্রবন্দর স্থাপনের যৌক্তিকতাও তুলে ধরেন। তার মতে, সেখানে সমুদ্রবন্দর হলে দেশের বিদ্যমান বন্দরগুলোর ওপর চাপ ও নির্ভরতা কমানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া নোয়াখালীতে বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।

সংসদ সদস্যের বক্তব্যের শেষ দিকে অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নোয়াখালীর মানুষের সর্বত্র উপস্থিতি নিয়ে রসিকতা করেন। তিনি বলেন, নোয়াখালীর মানুষ বাংলাদেশের সর্বত্র রয়েছেন এমনকি প্রচলিত কথায় চাঁদেও নোয়াখালীর লোক পাওয়া যায়।

ডেপুটি স্পিকারের এই মন্তব্যের পর নোয়াখালীকে নিয়ে হাস্যরসের মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রমে চলে যায় সংসদের অধিবেশন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের