তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ১৬:৪৭:২৩
ছবি: সংগৃহীত

দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক ও গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন এবং রাষ্ট্র পরিচালনায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি তারেক রহমান নিজেই দলের নেতাকর্মীদের সামনে তুলে ধরছেন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য হতে হবে মানুষের সেবা ও এলাকার উন্নয়ন। কোনো নেতাকর্মীর কর্মকাণ্ডে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু তৎকালীন সময়ে মানুষের রাজনৈতিক অধিকার ও বাক্‌স্বাধীনতা সংকুচিত হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য, ওই পরিস্থিতির বিরুদ্ধে সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ডিসেম্বর মাসে একটি দলের নেত্রীর দেশে ফেরার সম্ভাবনার প্রসঙ্গ উল্লেখ করে টুকু বলেন, এ নিয়ে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র যেন সফল হতে না পারে, সে জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের প্রত্যেক পর্যায়ের নেতাকর্মীকে তাঁদের কাজের ভিত্তিতে পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। তবে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে।

টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। বিশেষ করে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এসব অপরাধে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।

এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ