সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৩:৩৮:১৫
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি যানবাহনের চালকদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ধারিত নীরব এলাকায় সরকারি গাড়ির চালকদের অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করে এসব এলাকায় হর্ন বাজালে সংশ্লিষ্ট চালককেই ব্যক্তিগতভাবে দায় নিতে হবে এবং শাস্তির মুখে পড়তে হবে।

সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে নিজ নিজ অধীন দপ্তর ও সংস্থার সরকারি যানবাহনের চালকদের নির্দেশনাটি জানানো এবং তা কার্যকর করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে, শব্দদূষণ এখন পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এর ক্ষতিকর প্রভাবে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

শব্দদূষণ কমাতে সরকার ২০০৬ সালের বিধিমালা সংশোধন করে ২০২৫ সালে নতুন ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা’ জারি করেছে। এর ৬ নম্বর বিধিতে যানবাহনের হর্ন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হাসপাতাল, স্কুল-কলেজ ও ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজালে ট্রাফিক সার্জেন্টের তাৎক্ষণিক জরিমানা করার বিধানও রাখা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সড়কে চলাচল করা যানবাহনের একটি বড় অংশ সরকারি। এসব গাড়ির চালকদের মধ্যে অপ্রয়োজনে হর্ন না বাজানোর অভ্যাস গড়ে উঠলে সামগ্রিকভাবে শব্দদূষণ কমাতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি সরকারি যানবাহন ব্যবহারে দায়িত্বশীলতা ও পরিবেশবান্ধব আচরণের দৃষ্টান্ত তৈরি হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে পরিবহন পুলসহ সরকারি গাড়ি নিয়ন্ত্রণ ও ব্যবহারকারী কর্মকর্তাদের নিজ নিজ অধীন চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। বিশেষ করে নীরব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোর দায় সংশ্লিষ্ট চালকের ওপরই বর্তাবে বলে চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

সরকারি যানবাহনে শৃঙ্খলা নিশ্চিত করা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তর-সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য