পাসপোর্টের ছবিতে হিজাব ব্যবহারে অনুমতি কানাডা সরকারের

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৩:২৮:১৩
ছবি: সংগৃহীত

ধর্মীয় বিশ্বাস ও চিকিৎসাজনিত প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়িসহ বিভিন্ন ধরনের মাথার আবরণ ব্যবহারের সুযোগ রেখেছে দেশটির সরকার। তবে এ ক্ষেত্রে আবেদনকারীর মুখের পরিচয় স্পষ্টভাবে বোঝা যাওয়ার শর্ত রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি গ্রাফিক ছড়িয়ে পড়লে নিয়মগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) বলছে, যারা ধর্মীয় অনুশাসন বা চিকিৎসার কারণে নিয়মিত মাথা ঢেকে রাখেন, তারা পাসপোর্টের ছবি তোলার সময়ও সেই আবরণ ব্যবহার করতে পারবেন। এ জন্য সাধারণ পাসপোর্ট ছবির ক্ষেত্রে আলাদা কোনো আইনি অনুমতিপত্রের প্রয়োজন নেই।

তবে ছবিতে চিবুক থেকে কপালের ওপরের অংশ পর্যন্ত মুখের সম্পূর্ণ অবয়ব দৃশ্যমান থাকতে হবে। মুখের দুই পাশও স্পষ্ট দেখা জরুরি। মাথার কাপড় বা অন্য কোনো কারণে মুখে ছায়া তৈরি হলে কিংবা মুখের কোনো অংশ আড়াল হয়ে গেলে ছবিটি গ্রহণযোগ্য হবে না। এ কারণে ছবি তোলার সময় পর্যাপ্ত ও সমান আলো নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।

অন্যদিকে, নিকাব বা বোরকার মতো মুখের পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে এমন আবরণ পরে পাসপোর্টের ছবি গ্রহণ করা হয় না। তবে বায়োমেট্রিক তথ্য দেওয়ার সময় ধর্মীয় কারণে মুখ ঢেকে রাখা ব্যক্তিরা একই লিঙ্গের কর্মকর্তার সহায়তা চাইতে পারবেন। প্রয়োজনে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে পৃথক কক্ষ বা পর্দার ব্যবস্থাও পাওয়া যেতে পারে।

এদিকে, কানাডার পাসপোর্টের ছবিতে চশমা পরা সম্পূর্ণ নিষিদ্ধ—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যও সঠিক নয়। আইআরসিসির নির্দেশনা অনুযায়ী, সাধারণ চশমা পরে ছবি তোলা যায়। তবে কাচে আলোর প্রতিফলন বা ঝলক থাকা যাবে না এবং চোখ পরিষ্কারভাবে দেখা যেতে হবে। সানগ্লাস ও রঙিন কাচের চশমা ব্যবহারের অনুমতি নেই।

পাসপোর্টের ছবিতে আবেদনকারীর স্বাভাবিক চেহারা ও পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে আরও কিছু নিয়ম অনুসরণ করতে হয়। ছবিতে মুখের স্বাভাবিক অভিব্যক্তি রাখতে হবে, ঠোঁট বন্ধ রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে এবং সরাসরি ক্যামেরার দিকে তাকাতে হবে।

অর্থাৎ, ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে কানাডার পাসপোর্টের ছবিতে মাথার আবরণ ব্যবহারের অনুমতি থাকলেও আবেদনকারীর মুখের পরিচয় স্পষ্ট রাখার নিয়মে কোনো ছাড় নেই।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য