‘দেশের নিরাপত্তা কোথায়’, মধ্যরাতে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৩:০৭:১৩
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। একই অনুষ্ঠানে স্টল ভাঙচুর এবং উপস্থিত শিল্পীদের হেনস্তার অভিযোগও তুলেছেন তিনি।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন এই অভিনেত্রী। পরীমনির দাবি, অনুষ্ঠান শেষ হওয়ার পর তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি করা হয়। একপর্যায়ে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি পুলিশকে ফোন করতেও বাধ্য হন।

লাইভে পরীমনি জানান, নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেছেন। তবে পুরো আয়োজন শেষ হওয়ার পর হঠাৎ একজন আক্রমণাত্মক আচরণ শুরু করেন। তার মতে, কারও কোনো অভিযোগ বা ক্ষোভ থাকলে তা সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করা যেত।

তিনি আরও অভিযোগ করেন, গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাকে সেখান থেকে বের হতে সহযোগিতা করতে পারেনি। পরে অতিরিক্ত পুলিশ ডাকার প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে গাড়িতে উঠতেও সমস্যায় পড়েন বলে দাবি করেন তিনি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরীমনি প্রশ্ন তোলেন, অনুষ্ঠানস্থলে ভাঙচুরের দায় কে নেবে এবং সেখানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে তার জবাবদিহি করবে কে? নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও করেন তিনি।

এদিকে, এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, সেখানে সামান্য একটি সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে। পরীমনি নিরাপদে বাসায় ফিরেছেন বলেও জানান তিনি। তবে গাড়ি কিংবা স্টল ভাঙচুরের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তার জানা নেই।

সম্প্রতি একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পাওয়া এবং এক সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় ছিলেন পরীমনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী