আজ পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১০:২৬:১৫
ছবি: সংগৃহীত

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে প্রাণ দেন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে আছে।

সেদিন বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে মিছিলের সামনে দাঁড়িয়েছিলেন নূর হোসেন। ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

নূর হোসেনের মৃত্যুর ঘটনা এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। তাঁর আত্মত্যাগের স্মৃতিতে প্রতিবছর ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালন করা হয়। দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পরিচিত।

পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী মানুষের ধারাবাহিক আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের আত্মদান আজও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প