সারের ডিলার নিয়োগ বিতর্কে উত্তাল জাতীয় সংসদ

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১৮:৫৬:৪২
ছবি: ভিডিও থেকে নেওয়া

সারের ডিলার নিয়োগে অনিয়ম, দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উত্থাপিত অভিযোগের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যের সময় দফায় দফায় হট্টগোল হয়। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় ডেপুটি স্পিকারকে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সম্পূরক প্রশ্নে সারের ডিলার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য তুলে ধরে তিনি অভিযোগ করেন, নিয়োগ পাওয়া ২৮ জন ডিলারের মধ্যে ১০ জনের সঙ্গে বিএনপির নেতাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে নেতাদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন রয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতার হত্যাকাণ্ডে অভিযুক্ত সংসদ সদস্যের সন্তানের ডিলারশিপ পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন হাসনাত। তার প্রশ্ন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরিকল্পিত দলীয় প্রভাব কাজ করেছে কি না এবং বিতর্কিত নিয়োগগুলো পুনরায় যাচাই করা হবে কি না।

জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী জানান, ডিলারশিপের জন্য আবেদন গ্রহণের পর নির্ধারিত যোগ্যতা ও শর্ত অনুযায়ী সেগুলো যাচাই করা হয়েছে। উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার ব্লক পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি আবেদনগুলো পরীক্ষা করে। পরে সেগুলো জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়।

তবে মন্ত্রীর বক্তব্যের শুরুতেই বিরোধী দলের সদস্যদের মধ্যে প্রতিবাদ ও চিৎকার শুরু হয়। এ সময় কৃষিমন্ত্রী ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নতুন মন্ত্রী হিসেবে বক্তব্য দেওয়ার সময় পাশ থেকে কথাবার্তা হলে তার অসুবিধা হচ্ছে। কারও বক্তব্য অপছন্দ হলে পরবর্তী সময়ে প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বিরোধী দলের নেতার অনুপস্থিতিতে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব চিফ হুইপের।

কৃষিমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের যাচাই কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে উপদেষ্টা হিসেবে রাখার সুযোগ রয়েছে।

কিন্তু মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তেজনা অব্যাহত থাকে। পরে ডেপুটি স্পিকার বারবার সদস্যদের আসনে বসার আহ্বান জানালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে