জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ০৯:৫১:০৭
ছবি: সংগৃহীত

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সম্মেলনের মূল ভেন্যুতে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর এটি সফরের দ্বিতীয় দিন। এদিন সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনস্থলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারা। তাঁদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এদিকে কপ-৩১-এর কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে সংযুক্ত করে অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে রোহিঙ্গা সংকটের গ্রহণযোগ্য সমাধানকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত করিডোরের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতাও প্রত্যাশা করছে সরকার।

অন্যদিকে জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষায় এবারের সম্মেলনে সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। একই সঙ্গে পরিবেশবান্ধব পাটজাত ও অন্যান্য পচনশীল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এ লক্ষ্য সামনে রেখে সম্মেলনস্থলে বাংলাদেশের একটি বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট বৈঠকগুলোতে এসব পণ্যের সম্ভাবনা তুলে ধরার পর ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি।

সফরের নির্ধারিত কর্মসূচির বাইরেও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক মহলের সংশ্লিষ্টদের মতে, এসব বৈঠক ও মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী