গাজীপুরের মৌচাকে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১০:০৭:০০
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা নির্ধারিত সময়ে কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা মহাসড়কে গিয়ে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের এলাকার সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে মজুরি বোর্ডের আশ্বাসের পর গত ৮ ও ৯ নভেম্বর শ্রমিক অসন্তোষ কিছুটা কমে আসে। ওই সময় শ্রমিকরা কাজে ফিরলেও ১০ ও ১১ নভেম্বর গাজীপুরের বিভিন্ন এলাকায় আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকদের কর্মবিরতি এবং সড়কে নামার চেষ্টার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১১ থেকে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ অবস্থায় নতুন করে মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের ঘটনায় গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী