নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সিদ্ধান্ত

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১০:২২:১৪
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক ক্যাম্পসহ পুরো আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন এ সিদ্ধান্তের কথা খেলোয়াড়দের চিঠি দিয়ে জানিয়েছে। সেখানে কাতারের নিরাপত্তা পরিস্থিতি এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

চিঠিতে জানানো হয়, কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতা এবং দেশটিতে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য দেওয়া নির্দেশনা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেছে ফেডারেশন।

এ সিদ্ধান্তের বিষয়ে বুধবারই সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবগুলোকে অবহিত করার কথা ছিল। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত মাসে কাতার নিয়ে ভ্রমণ নির্দেশনা হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্ক করা হয়। নির্দেশনায় সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার প্রসঙ্গও তুলে ধরা হয়েছিল। বিশেষ করে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে বসবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এবারের আসর। ৪৮টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল মার্কিন যুব দলের।

এর আগে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ আসরে শেষ ৩২ পর্যন্ত খেলেছিল যুক্তরাষ্ট্র। তবে এবার নিরাপত্তাজনিত কারণে তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত টুর্নামেন্টের প্রস্তুতিতে নতুন পরিস্থিতি তৈরি করেছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী