কে এই আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’?

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৩:১৫:০০
ছবি: সংগৃহীত

একসময় ঢাকার অপরাধজগতের আলোচিত নাম শেখ মো. আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে আটক করেছে পুলিশ। বিদেশে যাওয়ার প্রস্তুতিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন আসলাম। রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, থাইল্যান্ডের ব্যাংকক হয়ে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে এ বিষয়ে বিস্তারিত যাচাই চলছে।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে আসলামকে খুঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও যাচাই করা হচ্ছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদাবাজিসহ নানা অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসলামের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া অন্তত পাঁচটি কথিত টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল বলে জানিয়েছে পুলিশ।

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে পরিচিতি পান আসলাম। হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত বিভিন্ন ঘটনায় তার নাম আলোচনায় আসে। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকাতেও ছিল তার নাম।

১৯৮০-এর দশকের শেষ দিকে অপরাধজগতে জড়িয়ে পড়েন আসলাম। ফার্মগেট এলাকায় ‘চাইনিজ’ নামে পরিচিত এক ব্যক্তির সঙ্গে বিরোধের পর তার নাম বিভিন্ন অপরাধের ঘটনায় সামনে আসতে থাকে। ১৯৮৬ সালে পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা শিশু শাকিলকে গুলি করে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় গ্রেপ্তার হন আসলাম। পরবর্তী সময়ে ২০০৫ সালের ৩১ জানুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দীর্ঘ সময় কারাগারে ছিলেন তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, হত্যা ও হত্যাচেষ্টার কয়েকটি মামলায় আদালত থেকে খালাস পেয়েছেন আসলাম। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে এসব মামলায় অব্যাহতি পান তিনি। তবে যুবলীগ নেতা গালিব হত্যা মামলাটি এখনো বিচারাধীন।

২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পান আসলাম। গালিব হত্যা মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তির পথ তৈরি হয়। মুক্তির পর গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বাকি জীবন মানুষের সেবা ও আর্তমানবতার কল্যাণে কাটানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

দীর্ঘদিন পর বিদেশযাত্রার সময় বিমানবন্দরে আটকের ঘটনায় আবারও আলোচনায় এসেছেন একসময়ের এই আলোচিত ব্যক্তি। তার বিরুদ্ধে জমা পড়া অভিযোগ এবং বিদেশে যাওয়ার পরিকল্পনার বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী