বিএনপিতে ফেরার কারণ আছে বলে মনে করি না: রুমিন ফারাহানা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৪:৫৬:০২
ছবি: সংগৃহীত

বিএনপিতে ফিরে যাওয়ার বিষয়ে চলমান আলোচনা নাকচ করেছেন দলটির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, বিএনপিতে পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য দলের কাছে কোনো আবেদন করেননি। এমনকি তার কোনো বক্তব্য বা আচরণেও দলে ফেরার আগ্রহ প্রকাশ পায়নি বলে দাবি করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা।

পোস্টে তিনি বলেন, অনেকেই তার বিএনপিতে ফেরা নিয়ে জানতে আগ্রহী। তবে তাদের উদ্দেশে স্পষ্ট করে জানাতে চান, তিনি কখনোই বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। তার কথাবার্তা কিংবা আচরণ থেকে আবারও দলটিতে যোগ দেওয়ার কোনো ইঙ্গিত পাওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে যে অবস্থানে রয়েছেন, সে জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সংসদ সদস্য।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বেশ কয়েকজন নেতা। নির্বাচনে অংশ নেওয়ায় অন্তত ৭০ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তৃণমূল পর্যায়ের আরও পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাচনে বহিষ্কৃত নেতাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক।

এদিকে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই নিজেদের ভুল স্বীকার করে পুনরায় দলে অন্তর্ভুক্তির আবেদন করেছেন।

তবে সব আবেদনের বিষয়টি একইভাবে বিবেচনা করা হচ্ছে না বলে জানান তিনি। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং বহিষ্কারের কারণ পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দলটি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী