রাজশাহীতে লটারির মাধ্যমে বদলি হলেন ৯ খাদ্য কর্মকর্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৪:৪০:৩৬
ছবি: সংগৃহীত

সরকারি খাদ্যগুদামে কর্মকর্তা বদলির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন পদ্ধতি অনুসরণ করছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। প্রচলিত তদবির ও সুপারিশের সুযোগ কমিয়ে অনলাইনে আবেদন, যোগ্যতা যাচাই এবং লটারির মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন ও বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার লটারির মাধ্যমে রাজশাহী বিভাগের ৯ কর্মকর্তাকে বিভিন্ন খাদ্যগুদামে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীর সই করা আদেশে এসব বদলির বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, নতুন এই প্রক্রিয়ায় কর্মকর্তাদের মধ্যে সমান সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি বদলি ও পদায়নে স্বচ্ছতা বাড়বে।

বদলির আদেশ অনুযায়ী, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে থাকা রোকন আলীকে নাটোরের গোপালপুর খাদ্যগুদামে পাঠানো হয়েছে। নাটোর সদর থেকে হাসান মনসুর সোহাগকে বাগাতিপাড়ার মালঞ্চি খাদ্যগুদামে এবং নওগাঁর মান্দা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ও সাপাহার খাদ্যগুদামের অতিরিক্ত দায়িত্বে থাকা কামরুল হাসানকে পোরশার নীতপুর খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বাঘা উপজেলার খাদ্য পরিদর্শক এস এম মিজানুর রহমান দায়িত্ব পেয়েছেন নওগাঁর আত্রাই খাদ্যগুদামে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের খাদ্য পরিদর্শক শামিরুল ইসলামকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান খাদ্যগুদামে বদলি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য পরিদর্শক পলাশ কুমার সূত্রধরকে পাঠানো হয়েছে বগুড়ার ধুনট খাদ্যগুদামে।

এ ছাড়া নাটোরের লালপুরের খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ হোসেন পাবনার ফরিদপুর খাদ্যগুদামে, সুজানগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন চাটমোহর খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্তিতে থাকা শুকলা খানম রাজশাহীর তানোরের কামারগাঁ খাদ্যগুদামে দায়িত্ব পেয়েছেন।

নতুন পদ্ধতিতে বদলি হওয়া কর্মকর্তারাও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। নাটোরের গোপালপুর খাদ্যগুদামে দায়িত্ব পাওয়া রোকন আলী জানান, কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশ ছাড়াই লটারির মাধ্যমে বদলি হওয়ায় প্রক্রিয়াটিতে স্বচ্ছতা এসেছে। খাদ্য বিভাগের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান।

নওগাঁর আত্রাই খাদ্যগুদামের দায়িত্ব পাওয়া এস এম মিজানুর রহমানের মতে, লটারির মাধ্যমে পদায়ন যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করছে। তদবির ছাড়াই দায়িত্ব পাওয়ায় তিনি নতুন ব্যবস্থাকে খাদ্য বিভাগের জন্য ইতিবাচক পরিবর্তন বলে মনে করছেন।

রাজশাহী বিভাগে খাদ্যগুদামের কর্মকর্তা নির্বাচন ও বদলিতে লটারি পদ্ধতি অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি খাদ্যগুদামে একই পদ্ধতিতে যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়েছিল।

ধাপে ধাপে এই পদ্ধতির প্রয়োগের মাধ্যমে সরকারি খাদ্যগুদামে পদায়ন ও বদলির ক্ষেত্রে অনিয়ম এবং তদবিরের সুযোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী