পাকিস্তানে পৌঁছেই লাল গালিচা অভ্যর্থনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫০:৩২
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনার লক্ষ্যে দেশটি সফর করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে সোমবার রাতে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে গেছেন বাংলাদেশের স্পিকার। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান সরদার আয়াজ সাদিক। এ সময় তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।

অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ শহর ইসলামাবাদ, লাহোর ও করাচি পরিদর্শন করবেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময়ে দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক ও মতবিনিময়ের সুযোগ রয়েছে।

স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫