বদলির পর সরকারি বাসা না ছাড়লে দিতে হবে দ্বিগুণ ভাড়া

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫৯:১২
ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হলে সরকারি বাসা ছাড়ার জন্য সর্বোচ্চ দুই মাস সময় পাবেন বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সময়ের মধ্যে বাসার দখল না ছাড়লে জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে ভাড়া পরিশোধ করতে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের অনুমতি নিয়ে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সরকারি বাসায় থাকার সুযোগ রয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তর সম্প্রতি এক চিঠির মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করেছে। গত ১৯ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন পরিদপ্তর থেকে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রশাসনিক দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর বিধান সম্পর্কে অবহিত করার পাশাপাশি তা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দিতে বলা হয়েছে।

পরিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আবাসন বরাদ্দ দেওয়া হয়। তবে দাপ্তরিক প্রয়োজনে এসব এলাকার বাইরে বদলি হওয়ার পরও অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ের মধ্যে বাসা ছেড়ে দেন না। কেউ কেউ বদলির তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান না।

এ ধরনের অননুমোদিত অবস্থান বিধিমালার পরিপন্থি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের অতিরিক্ত সরকারি বাসায় অবস্থান করলে দ্বিগুণ হারে ভাড়া পরিশোধের বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দিয়েছে পরিদপ্তর।

বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৫(২) উপবিধিতে সরকারি বাসা ছাড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত, অপসারণ বা পদত্যাগ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ কিংবা অবসরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীকে দুই মাসের মধ্যে বাসার দখল ছেড়ে দিতে হবে।

তবে বিশেষ ক্ষেত্রে কিছুটা ছাড়ের বিধানও রয়েছে। ১৫(৩) উপবিধি অনুযায়ী, বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তার সন্তানের পড়াশোনার স্বার্থে সরকারি বাসায় থাকা প্রয়োজন হলে সরকারের অনুমোদনক্রমে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে। অর্থাৎ, এ সুবিধা স্বয়ংক্রিয় নয়; এর জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

অন্যদিকে, বিধিমালার ১৯(২) উপবিধিতে অনুমোদিত সময়ের পর সরকারি বাসায় অবস্থানের জন্য অতিরিক্ত ভাড়া আদায়ের বিধান রয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, বিধি অনুযায়ী অননুমোদিতভাবে সরকারি বাসা দখলে রাখার কারণে নির্ধারিত দ্বিগুণ ভাড়া মওকুফ করার এখতিয়ার তাদের নেই। এ বিষয়ে অবগত না থাকার কথা জানিয়ে কেউ কেউ অতিরিক্ত ভাড়া মওকুফের আবেদন করলেও তা গ্রহণের সুযোগ নেই।

চিঠিতে ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে বদলি বা পদায়নের তথ্য যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা ছেড়ে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫