ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৩:১৫:৪১
ছবি: সংগৃহীত

দেশের পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামোকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এগিয়ে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, নতুন কাঠামোয় শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজভী।

শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ও অসন্তোষ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নজরুল ইসলাম খান। তার মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

রিজভী জানান, নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আর সর্বোচ্চ গ্রেডে বেতন দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এতে বিভিন্ন গ্রেডে সাড়ে চার হাজার থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান রিজভী। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে গঠিত কমিটির নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকে বিভিন্ন পক্ষকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, বাংলাদেশের মাটিতে তার আর ফিরে আসার সুযোগ নেই।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বিষয়ে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের জনগণের ওপর আগ্রাসন চালিয়ে কোনো শক্তির পক্ষে আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে অনলাইন আবেদন শুরু সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট