দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৫:১১:৫৩
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সরকার দৃঢ়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলেও বাংলাদেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্রের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ আলোচনা সভার আয়োজন করে। এতে এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বার্থ ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সীমান্তে বৈঠক ঘিরে ষড়যন্ত্রের যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর বিষয়ে ভারতকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে পদ্মা ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতের উন্নয়নে কাজ করতে হবে।

সভায় জাতীয় স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে