সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩২:৩৮
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও বদলি নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া অভিযোগ এবং এ বিষয়ে দুদকের মুখপাত্রের দেওয়া বক্তব্যের বিভিন্ন দিক সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। বিশেষ করে আসিফ মাহমুদকে সংশ্লিষ্ট করে দেওয়া বক্তব্যের বিষয়ে নথি ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে, দুদকের মুখপাত্রের বক্তব্যে আসিফ মাহমুদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। এসব বক্তব্যের মধ্যে অসত্য তথ্য রয়েছে বলেও অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে একটি বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে পুরো বিষয়টি ব্যাখ্যা করবেন আসিফ মাহমুদ। সেখানে পদায়ন ও বদলিসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম কীভাবে সম্পন্ন হয়েছে, কোন পর্যায়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ার ধারাবাহিকতা কী ছিল এসব বিষয় তুলে ধরার কথা রয়েছে।

এ ছাড়া দুদকের মুখপাত্রের বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও বাস্তব ঘটনার কতটা সামঞ্জস্য রয়েছে, সেটিও সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করবেন সাবেক এই উপদেষ্টা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের অবস্থান এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের লক্ষ্যেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে সারের মজুত থাকলে কৃষক পাচ্ছেন না কেন, সংসদে বিরোধী দলের প্রশ্ন সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি: সংসদে সড়কমন্ত্রী সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র পদে আলোচনায় যারা সদ্য. চট্টগ্রাম বন্দরের পরিচালক সালাহউদ্দিন ওএসডি সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. দেশে সারের মজুত থাকলে কৃষক পাচ্ছেন না কেন, সংসদে বিরোধী দলের প্রশ্ন সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি: সংসদে সড়কমন্ত্রী সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র পদে আলোচনায় যারা সদ্য. চট্টগ্রাম বন্দরের পরিচালক সালাহউদ্দিন ওএসডি সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী